ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

ব্রাজিলে বৃহস্পতিবার একদিনে করোনায় ২ হাজার ৫৫০ জনের বেশী লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, একদিনে নতুন আরো ৭৩ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩ হাজার ৫৬৩ জন।
যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ চলছে। এতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভীড়।
মন্ত্রনালয় জানায়, প্রতি ১ লাখ লোকের মধ্যে ১৯৮ জন মারা যাচ্ছে এবং প্রতি ১ লাখ অধিবাসীর মধ্যে ৭ হাজার ১৪০ জন আক্রান্ত হচ্ছে।