ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:০১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ব্রাজিলে প্রতি ঘণ্টায় ৮ জনের বেশি নারী ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘণ্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। তাদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। বৃহস্পতিবার একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।
ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪ হাজার ৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে,  যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারী নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল। ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।
এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সাথে সাথে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’
তিনি এএফপিকে বলেন, ‘বিপুলসংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’
এনজিওটি বলেছে, ২০২২ সালে ১ হাজার ৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২ লরাখ ৪৫ হাজার ৭১৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।