ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে বাস্তুচ্যুত হয়েছে আরও অন্তত কয়েকশ মানুষ।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সালের গভর্নর এদুয়ার্দো লেইতে জানিয়েছেন, রাজ্যের অন্তত ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি নেমে গেলে বিভিন্ন শহর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। সান্তা কাতারিনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার
রিও গ্রান্দে দো সালের পাসো ফুন্দো শহরের বাসিন্দা লুয়ানা দ্য লুজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সকালের (মঙ্গলবার) দিকেই আমরা দেখতে পাই বন্যার পানি ক্রমেই বাড়ছে। আমাদের বাড়িঘর ডুবে যাচ্ছিল। ফলে আমরা জিনিসপত্রগুলোকে বিছানা, টেবিল এমনকি চুলার তাকের ওপরও রাখার চেষ্টা করে রক্ষা করার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি।’
এক খবরে এপি জানিয়েছে, এই ঘূর্ণিঝড় এবং বন্যায় অন্তত সাড়ে ১৬ শ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অপরদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাস্তুচ্যুতদের সংখ্যা ৩ হাজার ৭০০ এর কম নয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রয়টার্স জানিয়েছে, কেবল রিও গ্রান্দে দো সালে রাজ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী সান্তা কাতারিনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






