ব্রাহ্মণবাড়িয়ায় গরমে লাইন বেকে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর দারিয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত ১১ টা পর্যন্ত ঢাকামূখী আপ লাইনে প্রায় সাড়ে ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় রেল লাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিকট শব্দে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। এই সময় স্থানীয়রা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে দেখতে পায়।
রেলওয়ে সূত্র জানায়, মূলত ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবারের তামমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস তবে স্বাভাবিক ভাবেই রেললাইনে অতিরিক্ত ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে। এতে করে লাইনে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় লাইন বেকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকা যাওয়ার পথে শহরতলীর দারিয়াপুর নামকস্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেলের লাইন বেকে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও স্লিপারেরও মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামূখী আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এই ব্যাপারে আখাউাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার বলেন, রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে এবং রেল লাইন ও স্লিপার মেরামত করতে সময় লাগবে বলে তিনি জানান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







