ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত কিশোরকে আটক করে। পরে রাত ১২টার দিকে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যৌন নিপীড়নের শিকার শিশুটির বাবা জানান, স্থানীয়দের উদ্যোগে এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। সন্ধ্যায় আমার মেয়েটি পরিবারের অন্যান্য শিশু-কিশোরীদের সঙ্গে ওই মাহফিলে যায়। সেখান থেকে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করে।
‘পরে সে জানায়, মাহফিল থেকে এলাকার চিহ্নিত বখাটে ওই কিশোর তাকে জোর করে একটি পুকুরপাড়ে নিয়ে যৌন নিপীড়ন করে। একথা জেনে মাহফিলে গিয়ে সেই কিশোরকে খোঁজ করি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মাহফিল থেকে আটক করি।’
তিনি আরও জানান, আমাদের বাড়ি থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছে হওয়ায় প্রথমে মেয়েকে নিয়ে সেখানে যাই। তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে আমাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, শিশুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে মেয়েটির অবস্থা খারাপ দেখে হাসপাতাল থেকে আখাউড়া থানায় জানানো হয়। আখাউড়া থানা পুলিশ আমাদের বিষয়টি অবগত করে। পরে রাতে শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখানে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











