ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। মডেলিং দিয়ে কাজ শুরু করলেও এখন তিনি শুধু থেমে নেই অভিনয় জগতে। দিন দিন পা বাড়াচ্ছেন নানা আন্তর্জাতিক প্রোজেক্টে। তার সাফল্যের দ্যুতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।এবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন ‘দেশি গার্ল’ খ্যাত এই নায়িকা। টুইটারে অভিনেত্রী নিজেই সেই খবর জানিয়েছেন। আগামী বছরে তিনি লন্ডনে যাবেন এবং নতুন দায়িত্ব পালন করবেন বলে খবর।
টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসাডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী এক বছর আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এই পদটি সামলাব। খুব শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি। আমার এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই।
এই টুইটের সঙ্গেই প্রিয়াঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট আরেকটি নোট পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রিয়াঙ্কা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন, যা এই ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে। এই পদে নিযুক্ত থাকাকালীন বলিউড নায়িকা সেখানকার ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে সক্রিয় ভূমিকা পালন করবেন।
আগামী ১ বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রিয়াঙ্কা ফ্যাশন কাউন্সিলটির সঙ্গে যুক্ত থাকবেন।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে তাকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে মনোনীত করা হয়। এবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সঙ্গে শুরু হবে তার নতুন যাত্রা। নায়িকার এই যাত্রা পথ কতটা মসৃণ হয়, সেটাই এখন দেখার।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








