ব্রিটিশ মন্ত্রিসভা ছাড়লেন রুশনারা আলী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।
আজ শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পদত্যাগপত্র প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রুশনারা লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। লেবার সরকার গঠনে অংশ নেওয়া এবং দায়িত্ব পালন ছিল আমার জীবনের অন্যতম গর্বের বিষয়।
সাম্প্রতিক একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি যথাযথভাবে আইন মেনেই কাজ করেছি এবং দায়িত্ব পালন করেছি। তবে আমি বুঝতে পারছি, আমার অবস্থানে থাকা সরকারের কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতে পারে—এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
চিঠিতে রুশনারা আরও উল্লেখ করেন, মন্ত্রিত্বে থাকা অবস্থায় তিনি গৃহহীনতা নিরসন, সাশ্রয়ী আবাসন, গণতন্ত্র রক্ষা, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ, যুব ভোটারদের অধিকার নিশ্চিতসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এছাড়া ইউক্রেন ও গাজা ইস্যুতে সরকারের অবস্থানকেও তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
পদত্যাগের আগে তিনি উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সামাজিক আবাসন খাতে এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ ও নীতিগত পরিবর্তনে নেতৃত্ব দেন বলেও জানান।
তবে সম্প্রতি রুশনারার বিরুদ্ধে পূর্ব লন্ডনের নিজস্ব টাউনহাউস থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ করে বাড়িভাড়া ৭০০ পাউন্ড বাড়ানোর অভিযোগ ওঠে। এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকলেও নিজেই এ ধরনের পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বাড়ি বিক্রির জন্যই ভাড়াটিয়াদের সরিয়েছিলেন।
এই বিতর্কের প্রেক্ষাপটেই রুশনারা আলী মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











