ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ব্রেস্ট ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী ইভান্স

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মারা গেছেন প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আন্দ্রেয়া ইভান্স। রোববার (৯ জুলাই) ক্যালিফোর্নিয়ার পাসাডোনায় অবস্থিত নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

লস অ্যাঞ্জেলেস টাইমসকে ইভান্স ম্যানেজার নিক বলেন, ‘ব্রেস্ট ক্যানসারে মারা গেছেন আন্দ্রেয়া। আমি গত সাত বছর ধরে ইভান্সের সঙ্গে কাজ করছি। তার মাঝে অসাধারণ প্রতিভা রয়েছে এবং তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য পরম আনন্দের।’

ইভান্স ১৯৭৯ থেকে ১৯৮১ এবং তারপর ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবিসি’র ‘ওয়ান লাইফ টু লাইভ’-এ টিনা লর্ডের চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেছিলেন। সিরিজটিতে লর্ডের চরিত্রের জন্য ১৯৮৮ সালে এমি মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।

১৯৯০ সালে অভিনয় ছেড়ে দিয়েছিলেন এই ইভান্স। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরপর চার বছর জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন তিনি। ২০০৮ সালে সংবাদমাধ্যম পিপলের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেছিলেন, এই হুমকি আমাকে চিরতরে বদলে দিয়েছে।

বিরতির পর ইভান্স ‘এ লো ডাউন ডার্টি শেম’ ও ‘আইসক্রিমম্যান’ সিনেমায় ডে টাইম প্রোগ্রামিংয়ে ফিরে আসেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মুরের চরিত্রে অভিনয় করেন তিনি।