বয়সের প্রমাণ দিতে ভোটার কার্ড নিয়েও ঘুরেছি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
স্নেহা চট্টোপাধ্যায়
স্নেহা চট্টোপাধ্যায়, কলকাতার টেলিভিশনের পরিচিত মুখ। মা চেয়েছিলেন, মেয়ে পড়াশোনার জগতে থাকুক। তবে মেয়ের পরিকল্পনা ছিল অন্য। সেন্ট জ়েভিয়ার্স কলেজে সোশিওলজি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন।
স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য পুণের সিমবায়োসিসে ইন্টারভিউ দিতেও গিয়েছিলেন। ‘‘ওখানে গিয়ে বুঝলাম, বাড়ি ছেড়ে থাকতে পারব না। পুণে থেকে ফেরার পথেই ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে মঞ্জরী চরিত্রটার জন্য প্রস্তাব পেয়েছিলাম,’’ বললেন অভিনেত্রী।
টেলিভিশনে পরপর হিট ধারাবাহিকে কাজ করার পরে সম্প্রতি ‘বিসমিল্লা’র শুটিং শেষ করলেন স্নেহা। যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত চরিত্রের ছোট বৌয়ের ভূমিকায় তিনি।
২০০৮ সাল থেকে ধারাবাহিকে নিয়মিত মুখ স্নেহা। তার আগে অবশ্য নন-ফিকশন শোয়ে সঞ্চালনার কাজ করেছিলেন। ‘‘অডিশন, লুক টেস্ট দিয়ে যে দিন ‘এখানে আকাশ নীল’-এর ফ্লোরে গেলাম, সে দিনই বাড়িতে প্রথম জানিয়েছিলাম,’’ মনে করলেন অভিনেত্রী। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের দৌলতে প্রথম বার জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার পরে ‘জলনূপুর’, ‘নকশিকাঁথা’র নেগেটিভ চরিত্রের জন্যই মূলত খ্যাতি তাঁর। ‘‘আমি ইমেজ ভাঙার চেষ্টা করেছি। ‘বিকেলে ভোরের ফুল’ ধারাবাহিকে পজ়িটিভ প্যারালাল লিড ছিলাম। ‘জলনূপুর’-এর পরে এত নেগেটিভের অফার পেতাম যে, সেগুলো আর করিনি,’’ জবাব তাঁর। হাতেগোনা কাজ করা নিয়ে আক্ষেপ নেই স্নেহার। ‘‘আমি অলস প্রকৃতির। হেসেখেলে কাজ করা পছন্দ করি।’’
প্যারালাল লিড করলেও মুখ্য চরিত্রে কেন দেখা যায় না স্নেহাকে? ‘‘আমি নিজের সীমাবদ্ধতা জানি। বয়সের তুলনায় আমার মুখ বরাবরই পরিণত। তাই মেগায় যেমন লিড চাওয়া হয়, আমার মুখ তেমন নয়। বলা হয়, অভিনেত্রীরা বয়স কমিয়ে বলে। বয়সের প্রমাণ দিতে ভোটার কার্ড, প্যান কার্ড নিয়েও ঘুরেছি।’’ এই প্রসঙ্গে পুরনো একটি ঘটনাও বলে ফেললেন স্নেহা। ‘‘প্রথম দিকে কাজ করতে এসে বুঝতাম না, কাকে কেমন ছবি পাঠাতে হবে। আমার একটি ছবি দেখে দেবের মায়ের চরিত্রের অফারও এসেছিল! তবে সামনে দেখার পরে প্রযোজক বলেছিলেন, আর কোথাও যেন ওই ছবি না পাঠাই,’’ হাসি তাঁর কণ্ঠে।
স্নেহার স্বামী সংলাপ ভৌমিক ছবিতে এডিটিংয়ের কাজ করেন। সম্প্রতি তিনি ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘মিতিন মাসি’র মতো ছবিতে কাজ করেছেন। তবে স্নেহা-সংলাপের প্রেম ইন্ডাস্ট্রিতে আসার আগেই। ‘‘আমার বাড়ির কাছেই ও একটা মেসে থাকত। ওর কাছে গিটার শিখব বলে যোগাযোগ করি। তবে গিটার শেখা আর হয়নি,’’ মুচকি হাসি তার মুখে।
বড় পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিপরীতে কাজ করা তার কাছে বড় সুযোগ, ‘‘আমি কৌশিকদার ফ্যান।’’ এই ছবি তাঁর কাছে বড় পর্দার দরজা প্রশস্ত করবে বলে আশাবাদী স্নেহা।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







