ভাইকে হত্যার অভিযোগে কন্নড় নায়িকা আটক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভাই রাকেশ কাটওয়ে (৩২)-কে টুকরো টুকরো করে কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ ভারতের কন্নড় ছবির জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে।
অভিনেত্রীকে আটক করে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, রাকেশের হত্যার পর ধারওয়াড় জেলা পুলিশের তরফে সংশ্লিষ্ট মামলার চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের জেরা করার পর এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে আসে।
জানা যায়, এক অভিযুক্ত ২১ বছরের নিয়াজাহমেদ কাটিগরের সঙ্গে প্রেম সম্পর্কের রয়েছে শানায়ার। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল ভাই, এর জেরেই নিয়াজাহমেদ প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করে।
রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়, ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজাহমেদ কাটিগর এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসে।
শানায়া কাটওয়েকে গ্রেপ্তার করা হয় গত বৃহস্পতিবার, আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই কন্নড় অভিনেত্রী।
কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’-এর মাধ্যমে ২০১৮ সালে রূপালি পর্দায় পা রাখেন শানায়া। সম্প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’তে দেখা যায় তাকে।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










