ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা

ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দির লিয়েন বলেছেন, রাজনৈতিক নেতারা করোনাভাইরাস হুমকির ভয়াবহতার মাত্রাকে ‘ছোটো’ করে দেখছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর এএফপি’র।

বুধবার জার্মানির বিল্ড নিউজপেপারে প্রকাশিত এক সাক্ষাতকারে উর্সুলা ভন দির লিয়েন বলেন, ‘আমি মনে করি যে বিশেষজ্ঞ না এমন সকলে করোনাভাইরাসকে ছোট করে দেখছে।’

‘তবে বর্তমানে এটা সুস্পষ্ট যে এটি এমন একটি ভাইরাস যা আমাদেরকে অনেক দিন ধরে ব্যস্ত রাখবে।’

তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে দুই বা তিন সপ্তাহ আগের পদক্ষেপগুলো এখন নেয়া প্রয়োজন হবে।’

গত বছর শেষের দিকে চীনের উহানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয় এবং ৮ হাজার ৯শ’ জনের বেশি মানুষের মৃত্যু ঘটে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ ভাইরাস মোকাবেলায় জোর প্রচেষ্টা চালানোর মধ্যেই এসব লোকের মৃত্যু ঘটলো।