‘ভাইস প্রেসিডেন্টকে এখন দায়িত্ব নিতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
এর আগে ভেনেজুয়েলার হাইকোর্ট জানিয়েছিল, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজের কাছে দায়িত্ব হস্তান্তর করা জরুরি।
বাংলাদেশে সময় রোববার সকালে বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালত আরও বলেছে যে দেশের ধারাবাহিকতা, সরকারের কার্যকারিতা এবং রাষ্ট্রপতির সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনি কাঠামো প্রয়োগ করা হবে তা নির্ধারণের জন্য এটি আরও আলোচনা প্রয়োজন।
এরআগে হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলই দায়িত্ব পালন করবে।
ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার ভাই জর্জ রদ্রিগেজ দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।
তবে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিজের অস্তিত্ব রক্ষায় তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর ডেলসি রদ্রিগেজই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা যিনি প্রকাশ্যে কথা বলেন। এক বিবৃতিতে তিনি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর জীবনের নিরাপত্তা ও বর্তমান অবস্থার প্রমাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন











