ভাঙছে অভিনেত্রী অনন্যার সংসার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
জি-জলসার ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ খ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদ হয়ে যাচ্ছে। দীর্ঘ ৪ বছর বিবাহিত জীবনের পর তিনি এবং তার স্বামী রাজর্ষি বন্দ্যোপাধ্যায় বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহ-বিচ্ছেদ সম্পর্কে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন অনন্যার স্বামী রাজ বন্দ্যোপাধ্যায়।
রাজর্ষি বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নতুন বছর, নতুন জীবন, অসফল সম্পর্কের শেষ। সব পরিণয় আনন্দ ও সুখের হয় না। যেটাই তুমি ভালোবাসো না কেন, তার একটা শেষ আছেই।’
রাজর্ষি আরও লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। আমাদের বিয়েটা ৪ বছরের আর সম্পর্কটা আরও ৪ বছরের পুরনো। সবমিলিয়ে ৮ বছরের সম্পর্ক।
তিনি লেখেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার মতো একজন ছাপোষা মানুষ ওর (অনন্যা চট্টোপাধ্যায়) মতো একজন প্রতিভাবান মানুষের সঙ্গে কাটাতে পেরে। তবে জীবনে এগিয়ে যেতেই হয়। আশা করবো ও জীবনে যা কিছু চাইবে তাতে ও সফল হবে।’
তবে অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় তার বিবাহ-বিচ্ছেদের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
‘আবহমান’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ‘রাত বারোটা পাঁচ’ (২০০৫)। এরপর তিনি অতনু ঘোষের ‘অংশুমানের ছবি’ (২০০৯), কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ল্যাপটপ’ (২০১০), অপর্ণা সেনের ‘ইতি মৃণালিনী’ (২০১২), বুদ্ধদেব দাশগুপ্তের ‘আনোয়ার কা আজব কিস্সা’ (২০১৩), অভিজিৎ গুহের ‘যদি লাভ দিলে না প্রাণে’ (২০১৪) সহ আরও কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন।
ছোট পর্দায় জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘সুবর্ণলতা’য় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এই সিরিয়ালটি তাকে দর্শকদের খুব কাছাকাছি পৌঁছে দেয়। এ ছাড়া স্টার জলসায় তার ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ (২০১৭-১৯) সিরিয়ালটিও প্রশংসিত হয়েছে। তার অন্য দুটি জনপ্রিয় সিরিয়াল হলো স্টার জলসার ‘গানের এপারে’ (২০১০-২০১১) এবং ‘বধূ কোন আলো লাগল চোখে’ (২০১২-১৪)।
২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি কলকাতার কসবার লীলা রিসোর্টে রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়। রাজর্ষি বন্দ্যোপাধ্যায় একটি প্রতিষ্ঠিত বিজ্ঞাপনী সংস্থার ভাইস প্রেসিডেন্ট।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব