ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভাবনার মানুষটির ছবি ফুটে উঠবে স্ক্রিনে

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:২৮ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

’মন’ পড়ে ফেলার বিষয়টা নেহাতই কাল্পনিক। আদতে কি তা সম্ভব? এই প্রশ্নকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে নয়া প্রযুক্তি। নয়া প্রযুক্তিতে, কাকে নিয়ে আপনি ভাবছেন সেটা বলে দেওয়া যাবে সহজেই। তার ছবিটা স্পষ্ট হয়ে উঠবে।

 

সূত্র মতে, ইউনিভার্সিটি অফ টরন্টো স্কারবরো’র গবেষক ড্যান নেম্রোদফ, এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন। আর এই পদ্ধতিতে একজন মানুষ কার কথা চিন্তা করছেন, তা বোঝা যাবে অনায়াসেই। এই প্রযুক্তির নাম ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি।

 

গবেষক ড্যান জানিয়েছেন, ”আমরা যখন কিছু দেখি, তার একটা ছবি তৈরি করে নেয় আমাদের মস্তিষ্ক। ইইজি-র (ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি) সাহায্যে সেই ছবির একটি সঠিক চিত্র ধরা যায়।”

 

এই গবেষক ও তার টিম সম্প্রতি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ‘মাইন্ড রিড’ করতে পারে। ব্রেন ওয়েভ বিশ্লেষণ করে, সেই পদ্ধতি সৃষ্টি করে ভাবনায় থাকা মানুষটির মুখাবয়ব। বৈজ্ঞানিক জার্নাল ‘ইনিউরো’-তে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। এবং বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হয়েছে যে, ‘মেন্টাল ইমপ্রেশন’-কে ‘ডিজিটালি রিক্রিয়েট’ করেই এই ছবি পাওয়া যায়।


আরও জানা গেছে, নেহাতই একটা আউটলাইন নয়। এই প্রযুক্তিতে একেবারে গোটা মুখটাই এঁকে ফেলা সম্ভব।