ভারতকে হারানোর পর যা বললেন সাকিব পত্নী শিশির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৫ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ৮০, তাওহিদ হৃদয় ৫৪, নাসুম আহমেদ ৪৪ ও শেখ মেহেদি হাসান করেন ২৯ রান ।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি তুলে নিলেও বাংলাদেশের আগুনে বোলিংয়ে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৯ রানেই অল-আউট হয়ে যায় ভারত। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে এবারের এশিয়া কাপ মিশন শেষ করল টাইগাররা।
লাল-সবুজের প্রতিনিধিদের এমন জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির।
ফেসবুক বার্তায় শিশির লেখেন, ভালোবাসি সাকিব আল হাসান। দারুণ এক জয়, পুরো দলকেই অভিনন্দন।
এর আগে, বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের জোড়া শিকারে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা ও তরুণ তিলক ভার্মা। শূন্য হাতেই বিদায় নেন ভারত অধিনায়ক। আর তিলক করেন ৯ বলে ৫ রান।
এরপর শুভমান গিলকে নিয়ে দলকে টেনে নিয়ে যান লোকেশ রাহুল। দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়ে দ্রুতই দলকে ম্যাচে ফেরান। তবে হঠাৎই থেমে যান রাহুল। দলীয় ৭৪ রানে শেখ মেহেদীর বলে আউট হন তিনি। পরক্ষণেই ইনফর্ম ইশান কিষানকে ৫ রানে ফিরিয়ে দেন মেহেদী মিরাজ। এতে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
একে একে ভারতীয় টপ-অর্ডার ব্যাটাররা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান ওপেনার শুভমান গিল। স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। এরপর ক্রমেই আগ্রাসী হতে থাকা এই ব্যাটারকে ফেরান শেখ মেহেদী। বাউন্ডারি লাইনে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১৩৩ বলে ১২২ রান করে ফেরেন গিল।
শেষদিকে ১২ বলে ভারতের দরকার ছিল মাত্র ১৭ রান। তবে স্বল্প পুঁজি তখনও বাংলাদেশকে স্বস্তিতে রাখতে দিচ্ছিল না। ৪৯তম ওভারে আক্রমণে এসেই শার্দুলকে ফেরান ফিজ। এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন। এরপর চতুর্থ বলে মোহাম্মদ শামি চার হাঁকানোয় ম্যাচ প্রায় ফসকে যেতে বসে। এরপর চাপের মুহূর্তে ঝুঁকিপূর্ণ দুই রান নিতে গিয়ে রান আউট শামি। আর সেটাই শেষ হাসি এনে দিয়েছে সাকিব আল হাসানের দলের।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






