ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:২৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ভারতকে হারিয়ে রোমান-নাসরিন জুটির স্বর্ণ জয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। চলতি আসরে এই প্রথম সোনার পদক পেল বাংলাদেশ।

শনিবার (১৯ মার্চ) ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশি আরচার রোমান সানা-নাসরিন আক্তার জুটি। ফাইনালে প্রতিপক্ষ ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এই আসরে বোঞ্জ পেয়েছে মালয়েশিয়া।

গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারায় স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমি-ফাইনালেও ৬-০ সেটে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

এদিকে রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন রোমান সানার সঙ্গী নাসরিন। ফলে আরেকটি সোনা জয়ের আশা রয়েছে নাসরিনের। অবশ্য ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশেরই দিয়া সিদ্দিকী।