ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ভারতকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাঘিনীরা। এতে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর ৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ভারত। এ ছাড়া টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান।
এর আগে, ২০২২ সালে গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ভারতের জালে তিন গোল দিলো লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। অন্য গোলটি করেন আফঈদা খন্দকার। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। চার গোলই ম্যাচের প্রথমার্ধে হয়েছে।
ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডারদের বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন বাংলাদেশের আফিদা খন্দকার।
এরপর ম্যাচের ২৮তম মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। ক্রস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডার। পরে তহুরার গায়ে লেগে জালে জড়ায় বল।
ম্যাচের ৪২তম মিনিটে আবার গোল পায় বাংলাদেশ। বক্সের উপর বল পেয়ে জোরালো শটে গোল করেন তহুরা খাতুন। তবে পরের মিনিটেই এক গোল পরিশোধ করে ফেলে ভারত। বাংলাদেশের গোলরক্ষককে বোকা বানিয়ে হেডে জালে বল পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলরক্ষক। রুপ্নার পারফরম্যান্সে দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি ভারত। ফলে ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











