ভারতকে হারিয়েও চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
রেফারির শেষ বাঁশি। জামশেদপুর স্টেডিয়ামে আনন্দ করছেন ভারতের ফুটবলাররা। বাংলাদেশের রিপা, শামসুন্নাহাররা ম্যাচ জেতার পরেও বিমর্ষ। কেউ জার্সিতে চোখের পানি মুছছেন, কেউ মাঠে বসে পড়ে কাঁদছেন। টুর্নামেন্টের নিয়মের গ্যাড়াকলে ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ রানার্স আপ।
বাংলাদেশকে সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে হলে স্বাগতিক ভারতকে ২ গোলের ব্যবধানে হারাতে হতো। বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে। এক গোলের ব্যবধানে হারানোয় চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের উভয়ের সমান নয় পয়েন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আগে হেড টু হেড দেখা হয়েছে। হেড টু হেডে দুই দলই একে অপরকে ১-০ করে হারিয়েছে একবার করে।
শিরোপা নির্ধারণের জন্য পরের ধাপে দেখা হয়েছে গ্রুপের গোল ব্যবধান। যেখানে চার ম্যাচে ভারতের গোল ব্যবধান ১২ আর সেখানে বাংলাদেশের মাত্র ৩। নেপালের বিপক্ষে ভারত দুই ম্যাচে গোল করেছিল বেশি। শেষমেশ সেটাই হয়ে গেল শিরোপার নির্ণায়ক। সেখানে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৬ গোল, হজম করেছিল তিনটি গোল।
আজ ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক ছিল। সেখানে ভারত ছিল অনেকটাই রক্ষণাত্মক। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। ৭৪ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে আকলিমা আক্তার বক্সের মধ্যে থেকে কোণাকুণি শটে গোল করে লিড এনে দেন দলকে। এতে বাংলাদেশের শিরোপা স্বপ্ন জাগে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করেছে বেশ কয়েকটি। শেষ পর্যন্ত গোল আর না হওয়ায় স্বাগতিক ভারত চ্যাম্পিয়নের উল্লাস করে।
গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন ছিল। এই টুর্নামেন্টে ভারত গোল ব্যবধানে শিরোপা জিতল।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











