ভারতীয় ক্রিকেটার মিতালির চরিত্রে তাপসী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ভারতীয় ক্রিকেটার মিতালির চরিত্রে তাপসী
ভারতীয় নারী ক্রিকেট তারকা মিতালি রাজের জন্মদিন ছিল গত ৩ ডিসেম্বর। এদিনে ঘোষণা আসে তার বায়োপিক নির্মাণের। সিনেমার নামকরণ করা হয়েছে ‘সাবাস মিঠু’। মিতালির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া পোস্টারে মাথায় হ্যাট আর গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ব্যাট হাতে হাজির হয়েছেন তাপসী। মেকআপ, গেটআপ দেখে হুবহু মিতালির মতোই মনে হয়েছে।
এদিকে টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।
ক্যাপশনে তিনি মিতালিকে গেম চেঞ্জার বলে সম্বোধন করেছেন। আর তাপসীর ওই টুইটের জবাব দিয়েছেন মিতালি। সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান তিনি।
মিতালি রাজের বায়োপিক নির্মাণ করবেন ‘রইস’খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়া।
উল্লেখ্য, ৩৭ বছর বয়সী মিতালি রাজ গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের নিয়েছেন। তবে এখনও তিনি একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ভারতের এ সময়ের সবচেয়ে সফল নারী ক্রিকেটার মিতালী।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার