ভারতীয় ব্যাটার স্মৃতিতে মুগ্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
স্মৃতি মান্ধানা;
স্মৃতি মান্ধানা; ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড়। সিলেটে অনুষ্ঠিত নারীদের টি-২০ বিশ্বকাপে তার চমৎকার শৈল্পীক ব্যাটিং দৃষ্টি কারে গ্যালারিতে বসা হাজার হাজার ক্রিকেটপ্রেমীর। তার অসাধারণ ব্যাটিংয়ে আজ বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে সপ্তমবারের মত চ্যাম্পিয়ান হয় ভারত। কে এই স্মৃতি মান্ধানা...!
মহারাষ্ট্রের সাংলি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী স্মৃতি।
১৯৯৬ সালের ১৮ জুলাই তার জন্ম। স্মিতা ও শ্রীনিবাস মান্ধানা দম্পতির সন্তান তিনি। দুই বছর বয়সে সাংলি থেকে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয় তার পরিবার। মহারাষ্ট্রে তার শিক্ষাজীবন কাটে।
তার বাবা এবং ভাই শ্রাবণ মান্ধানা জেলা পর্যায়ে সাংলি জেলার পক্ষে ক্রিকেট খেলেছেন। মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় ভাইয়ের খেলা দেখে ক্রিকেটের দিকে ধাবিত হন স্মৃতি। নয় বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের দলে খেলার জন্য মনোনীত হন। এগারো বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দলে খেলার জন্য মনোনীত হন।
স্মৃতির পরিবার নিবিড়ভাবে তার ক্রিকেটীয় কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা বাবাই মূলত তার ক্রিকেট নানা বিষয় তত্ত্বাবধান করেন।
২০১৩ সালের ২০ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে স্মৃতি মান্ধানার। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে ১০৯ বল মোকাবেলা করে ১০২ রান তুলেন। হোবার্টের বেলেরিভ ওভালের ঐ খেলায় নিজস্ব প্রথম শতরান করেন। ওডিআই অভিষেকের আগেই একই দলের বিপক্ষে ২০১৩ সালের ৫ এপ্রিল টি-২০ তে অভিষেক হয় স্মৃতির।
২০১৪ সালের ১৩ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওর্মস্লি পার্কে অনুষ্ঠিত ঐ টেস্টে ২২ ও ৫১ রান তুলে দলকে জয়ের সন্ধান দেন এই তরুণী ব্যাটার। ১৮২ রানের জয়ের লক্ষ্যমাত্রায় নেমে দ্বিতীয় ইনিংসে থিরুশ কামিনি’র সাথে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তুলেছিলেন। ২০১৬ সালের আইসিসি নারী বিশ্ব টি-২০ প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
ক্রিকেট বিশ্বকাপ: আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ২০১৭ সালের ১৫ মে মিতালী রাজের অধিনায়কত্বে ১৫ সদস্যের ভারতীয় দলের তালিকা প্রকাশ করা হয়। এতে তিনিও অন্তর্ভুক্ত হন। সে বছর ২৪ জুন ডার্বির কাউন্টি গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় স্মরণীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন স্মৃতি। মাত্র ৭২ বলে ৯০ রান তুলে দলকে নির্ধারিত ৫০ ওভারে ২৮১/৩-এ নিয়ে যান। এরপর দীপ্তি শর্মা’র ৩/৪৭ বোলিং পরিসংখ্যানে ইংল্যান্ড ২৪৬ রানে গুটিয়ে যায়। এরফলে ভারতীয় দল ৩৫ রানে জয়লাভ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
একমাত্র ভারতীয় প্রমিলা খেলোয়াড় হিসেবে ২০১৬ সালে আইসিসি বর্ষসেরা নারী দলের সদস্যরূপে মনোনীত হন স্মৃতি মান্ধানা।
তিনি প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শতরান করেছেন। এর পাশাপাশি স্মৃতি ভারতের প্রথম নারী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করেছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি হতে ২০১৮ ও ২০২১ সালে তিনি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার লাভ করেন।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



