ভারতে ‘আটকা পড়েছেন’ জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বের বিকাশমান ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০’র শীর্ষ সম্মেলন শেষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও অতিথিরা ভারতের রাজধানী নয়াদিল্লি ত্যাগ করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদলকে ভারতে আরও এক রাত অবস্থান করতে হচ্ছে। কানাডার এই প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি তিনি।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে। আর এই সমস্যা রাতারাতি সমাধান করা যায় না। যে কারণে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।
সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমানের রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করার কথা ছিল। এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো।
ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী এয়ারবাসে এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়।
কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের মতে, ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
২০১৯ সালের অক্টোবরেও অন্টারিওর বিমানবন্দরের দেয়ালে ট্রুডোর ভিআইপি বিমান আঘাত করে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






