ভারতে একদিনে সংক্রমণ ২৬ হাজার ছাড়ালো, মৃত্যু ৪৭৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়ছে-ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৫০৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন। একইদিনে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬০৪ জন।
দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পযর্ন্ত করোনা আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু ৯ হাজার ৬৬৭ জনের। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৮১ জন এবং প্রাণহানি ১ হাজার ৭৬৫ জনের। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫১ এবং মৃত্যু ৩ হাজার ২৫৮ জন।
এদিকে সংক্রমণ বাড়তে থাকায় উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ আবারো লকডাউন ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত এ বিধিনিষেধ থাকছে। সেখানে আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা পশ্চিমবঙ্গে শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার পেরিয়ে গেছে।
তবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে সাড়ে ৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। অর্থাৎ ৬২ দশমিক ৪২ ভাগ মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











