ভারতে কনসার্টে দেখতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভারতে কেরালায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্ট দেখতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন চার শিক্ষার্থী। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সন্ধ্যায় কেরালার কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুসাট) এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছেন, দুইজন ছেলে ও দুইজন মেয়েকে মৃত অবস্থায় কালামাসারি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আরও ৬৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৪৬ জনকে কালামাসারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বাকি ১৮ জন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এনডিটিভি জানিয়েছে, এদিন সন্ধ্যায় কোচিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মুক্ত অডিটোরিয়ামে মিউজিক কনসার্টের আয়োজন করা হয়েছিল। মঞ্চে গাইতে উঠেছিলেন বিশিষ্ট গায়ক নিখিতা গান্ধী। সেই সময়ই বৃষ্টি শুরু হয়। তবে শিক্ষার্থীরা যেখানে দাঁড়িয়ে গান শুনছিলেন, সেখানে কোনো শেড ছিল না। ফলে বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামের ছাদবেষ্টিত অংশে ঢোকার চেষ্টা করেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। চাপাচাপি আর ধাক্কাধাক্কিতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীদের।
এদিকে, এ ঘটনার পরপরই মন্ত্রীদের জরুরি সভা ডাকেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এতে পরিস্থিতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











