ভারতে করোনায় আক্রান্ত ৫৬, কেরালায় প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে পৌঁছেছে। কার্যত দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ওই ঘটনাকে কেন্দ্র করে কেরালার সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোচিতে বিভিন্ন মালায়ালাম সিনেমা সংস্থার বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। এছাড়া, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে সপ্তম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন, রাজ্যে সপ্তম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। অঙ্গনওয়াড়ি ও মাদ্রাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, কেরালায় নতুন করে ৬ জনের মধ্যে করোনারভাইরাসের সংক্রমণ হয়েছে। এরমধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। শিশুটি সম্প্রতি ইতালি থেকে এসেছিল। আক্রান্ত শিশুটিকে এর্নাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ এক সংবাদ সম্মেলনে বলেন, কেরালায় এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের মোট ১২টি ঘটনা ঘটেছে। তিনি বলেন, আরও ৬ জনের রক্ত পরীক্ষায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে কেরালায় মোট ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
অন্যদিকে, কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বলেন, কর্নাটকে চার জনের রক্তপরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। চার জনকেই আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











