ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, লকডাউন ৫৪৮ জেলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ জনে পৌঁছেছে এবং এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৪৮ জেলায় লকডাউন করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা ৯৭। এরপরেই রয়েছে কেরালার স্থান। কেরালায় এ পর্যন্ত ৯৫ জন আক্রান্ত হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৩০ রাজ্য ও বিভিন্ন কেন্দ্র শাসিত রাজ্যে লকডাউন কার্যকর করা হয়েছে। পাঞ্জাব, মহারাষ্ট্র ও চণ্ডীগড়ে কারফিউ জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও কারফিউের মতো কঠোরতা কার্যকর রয়েছে।
করোনার ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট অভূতপূর্ব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রচেষ্টা ত্বরান্বিত করে, বিমান পরিবহন মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ২৫ মার্চ থেকে কোনও অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান চলাচল করবে না। গত (রোববার) থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান নিষিদ্ধ করেছে ভারত।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের উপসর্গ থাকা লোকজনের চিকিৎসার জন্য রাজ্যের সর্বত্র কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এজন্য বিভিন্ন বিয়েবাড়ি, কমিউনিটি হল এবং স্টেডিয়াম অধিগ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
করোনা মোকাবিলায় সরকারি ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করার জন্য গতকাল (সোমবার) রাজ্য সচিবালয় নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ভিন রাজ্য থেকে ফেরা ৪ হাজার ১০০ জনকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সেখানে প্রশিক্ষিত চিকিৎসাকর্মীরা নজরদারি চালাচ্ছেন।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের অনেক বঞ্চনা রয়েছে। কেন্দ্রের উচিত সাহায্য করা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ বিশেষ প্যাকেজ চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। তাতে সই করবেন সব দলের প্রতিনিধিরা।
এদিকে, বিভিন্ন এলাকায় মাইকে সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও রাজ্যে লকডাউন পরিস্থিতি অমান্য করার জন্য পুলিশ ইতোমধ্যে ২৫৫ জনকে গ্রেফতার করেছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











