ভারতে গেমিং জোনে ভয়াবহ আগুন, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ এএম, ২৬ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভি, আনন্দবাজার ও এএনআই’র।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গুজরাটের রাজকোটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছে। আর আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করা হবে।
গেমিং জোনটির মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, রাজকোটের গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধারকাজ চলছে এবং কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সেই বিষয়ে আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।
গুজরাটের ফায়ার বিভাগের এক কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে এখনও কোনও তথ্য পাইনি। আমরা অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ায় অগ্নিনির্বাপণ অভিযানে সমস্যার মুখোমুখি হচ্ছি।
আনন্দবাজার বলছে, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় টিআরপি গেমিং জোন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











