ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৭:১০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ভারতে পাচার হওয়া ৫ তরুণী দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ৫ তরুণী বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

শনিবার সন্ধ্যায় এ পাঁচ তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, ভারতে পাচার হওয়া পাঁচ তরুণী প্রায় দেড় বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে পাঁচ তরুণীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর রোকেয়া পারভিন জানান, ফেরত আসা তরুণীদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের বেঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসায় কাজ করতেন তারা। কাজের সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি সেফ কাস্টডিতে ছিলেন।