ভারতে বেটিংকাণ্ডের তদন্তে মিলল সাকিবের বোনের নাম
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১০ মার্চ ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ভারতে বেটিং কেলিঙ্কারির তদন্তে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসানের নাম সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়, জান্নাতুল হাসান 11wicket.com নামে একটি অনলাইন বেটিং অ্যাপে বিনিয়োগ করেছেন। খবর ইন্ডিয়া টুডের।
শনিবার (৯মার্চ) রাতে ইন্ডিয়া টুডের অনলাইনে এবং রোববার (১০ মার্চ) ‘আজ তাক’–এর অনলাইনে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ তদন্তে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে। তদন্তকারী সংস্থা ইডি সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।
চট্টগ্রামে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
এ বিষয়ে বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ে কাজ করেন, এমন একাধিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি এখনও তাদের নজরে আসেনি।
এ–সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যও এখনো পাননি বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম।
দেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট। সার্ট সূত্রও বলছে, 11wicket.com নামের অনলাইন বাজির এই অ্যাপ সম্পর্কে তাদের ধারণা নেই।
অনলাইন বেটিং অ্যাপে বোনের যুক্ততার এই অভিযোগ নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে বক্তব্য জানতে তার বোন জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাকিব আল হাসানও এর আগে আলোচনায় এসেছিলেন স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয়। যার জন্য তিনি ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। ২০২২ সালে বেটিং–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার নিউজের পণ্যদূত হয়েও বিতর্কে জড়ান তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাপে সাকিব সেই চুক্তি থেকে সরে আসেন।
সাকিব আল হাসান গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







