ভারতে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৪ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শিশু ধর্ষণবিরোধী বিল পাস হয়েছিল আগেই। এবার তারই ধারাবাহিকতায় সোমবার রাজ্যসভাতেও বিলটি পাস হলো।
নিয়ম অনুযায়ী এখন বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে৷ তার স্বাক্ষরের পরই আইনে পরিণত হবে এটি। এই আইনে শিশু ধর্ষণের অপরাধে নুন্যতম শাস্তি ২০ বছরের হাজতবাস৷ ১২ বছর বা তার নিচে শিশুদের ধর্ষণে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।
অপরদিকে ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের নুন্যতম সাজা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে৷ নতুন আইনে আরও বলা হয়েছে, দু’মাসের মধ্যে শিশু ধর্ষণের মামলার নিষ্পত্তি করতে হবে৷ এছাড়া ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের আগাম জামিনের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে৷
বিলটি উত্থাপনের সময় কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুজন এমপি বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন৷ তাদের মধ্যে একজন রবি প্রকাশ ভার্মার বলেন, বিলটি শুধু মেয়েদের মাথায় রেখে করা হয়েছে যেখানে ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ তাই বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক৷ এই বক্তব্যের বিরোধিতা করে সরকার পক্ষের এমপি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজুজু জানান, এমপিরা বিলটির বিষয়ে যে সব মন্তব্য করেছেন সরকার সেই দিকগুলি নিশ্চয়ই ভেবে দেখবে৷
চলতি বছর ২১ এপ্রিল শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব পাস হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এরপর ৩০ শে জুলাই বিলটি লোকসভায় পাস হয়৷ সেখানে কণ্ঠ ভোটে পাশ হয় এই শিশু ধর্ষণ বিরোধী বিল। সর্বশেষ রাজ্যসভাতেও পাস হলো বিলটি।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











