ভারতে ৮ শহরে ২ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৩ মে ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের দুটি বিমান সংস্থা উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর: বিবিসি
এয়ার ইন্ডিয়া বলেছে যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার (১৩ মে) তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের বিমানগুলো বাতিল করছে।
পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে যে জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের বিমান তারা বাতিল করছে।
গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও এরই মধ্যে কয়েকবার সেই যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ তুলেছে ভারত, কিন্তু বড় ধরনের কোনো গুলিগোলা চলেনি এখনো।
তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছিল ভারত শাসিত কাশ্মীরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে।
ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় সরকার, তবে সোমবার থেকই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেয়া হয়েছিল।
যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেয়া হয়েছিল, তার মধ্যেই রয়েছে সেইসব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






