ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে বৃহস্পতিবার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
আহমেদাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনাকে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ভারতের বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এ দুর্ঘটনায় 'স্তম্ভিত ও মর্মাহত' হয়েছেন বলে মন্তব্য করেছেন।
এএফপি'র একজন সাংবাদিক জানান, আহমেদাবাদ বিমানবন্দরের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, বিমানটি একটি 'মেডে' (জরুরি সহায়তা) সংকেত পাঠানোর পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
আশি লাখ জনসংখ্যার শহর আহমেদাবাদ ভারতের গুজরাট রাজ্যের প্রধান শহর। এ শহরের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত।
বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেন, বিমান চলাচল ও জরুরি সেবা সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম চালাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা সকল আরোহী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি রইল।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান নাটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, এ ভয়াবহ দুর্ঘটনার শিকার সকল আরোহী ও তাদের স্বজনদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।
এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি জরুরি সহায়তা কেন্দ্র ও তথ্য সেবা দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারতে একাধিক মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে দিল্লির আকাশে দুটি জেট বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩৫০ জন নিহত হন।
২০১০ সালে, দক্ষিণ-পশ্চিম ভারতের ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক বিমান দুর্ঘটনায় ১৬৬ জন আরোহীর মধ্যে ১৫৮ জন প্রাণ হারান।
এর আগে, ১৯৮৫ সালের জুন মাসে মন্ট্রিয়াল থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৪৭ বিমান আয়ারল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়। এতে ৩২৯ জন আরোহীর সবাই নিহত হন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











