ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:২৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ইতিহাস থাকলেও ওয়ানডে ফরম্যাটে কখনো জেতা হয়নি বাংলাদেশের নারীদের। বিশ্বকাপের মঞ্চে অবশ্য টাইগ্রেসদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

ভারতকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান। হ্যামিলটনে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ২২৯ রান।

শুরুতে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারতীয় নারীরা। ১৫ ওভারে তোলে ৭৪ রান। তবে ৩০ রান করা স্মৃতি মান্দানাকে নাহিদা আক্তার ফেরালে ভাঙ্গে সেই জুটি। এরপর কোনও রান যোগ না করতে আরও দুই উইকেট হারায় ভারত।

রিতু মণি পরপর দুই বলে ফেরায় ৪২ রান করা শেফালি ভার্মা ও রানের খাতা না খোলা মিতালি রাজকে। চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করেন যষ্টিকা ভাট ও হারমাপ্রিত কৌর। তবে ১৪ রান করা হারমানপ্রিতকে রান আউটের ফাঁদে ফেলে ফেরান হারমানপ্রিতকে।

পঞ্চম উইকেটে রিচা ঘোষকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অর্ধশতক হাঁকানো যষ্টিকা। রিচা ফেরেন ২৬ রান করে এবং যষ্টিকা বরাবর ফিফটি ছুঁয়েই রিতু মণির বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

শেষদিকে পূজা ভাস্ত্রাকরের ৩০ ও স্নেহ রানার ২৭ রানের উপর ভর করে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

বাংলাদেশের হয়ে রিতু মণি ৩৭ রানে ৩টি ও নাহিদা ৪২ রানে দুই উইকেট শিকার করেন।