ভারতের ‘মোস্ট স্টাইলিশ কাপল’ শাহরুখ ও গৌরি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
২৭ বছরের দাম্পত্য জীবনে নেই কোনো কলঙ্কের দাগ।আর তারই স্বীকৃতি স্বরুপ ‘মোস্ট স্টাইলিশ কাপল’র খেতাব জিতে নিলেন বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান।শুক্রবার রাতে মুম্বাইয়ের সেন্ট রেগিস হোটেলে ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে এই দম্পতির হাতে তুলে দেয় এই সম্মাননা।
পুরস্কার নেয়ার জন্য এ যুগল মঞ্চে ওঠেন রাজকীয় ভঙ্গিতে। তাদের স্টাইল সবার নজর কেড়ে নেয়।
এদিন ৫৩ বছর বয়সী রোমান্স কিং পরেছিলেন তার পছন্দের কালো স্যুট আর গৌরিও পরেছিলেন কালো রঙ’র জাম্পস্যুট। অনুষ্ঠানে নিজেদের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চের পর্দায় দেখানো এ যুগলের একটি ছবি নিয়ে আলোচনা করেন শাহরুখ।
কিং খান বলেন, ‘এ ছবি যখন তোলা, সে সময় আমি খুব গরিব ছিলাম। আর গৌরী ছিল মধ্যবিত্ত পরিবারের। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্যারিসে নিয়ে যাবো। কিন্তু নিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে। ভেবেছিলাম, এই জায়গাটিকেই সে প্যারিস মনে করবে। এটা দার্জিলিংয়ে আমাদের মধুচন্দ্রিমার ছবি। ’
নিজের স্ত্রীকে সেরা স্টাইলিশ দম্পতি হওয়ার কৃতিত্বটাও দিতে কার্পণ্য না করে বলিউড কিং বলেন, ‘ফ্যাশনের যা কিছু আছে তার সবই গৌরির কাছ থেকে শেখা। আমি শুধু আকৃতির মতো। তাতে রঙ ও সৌন্দর্য আনে গৌরি। ’
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







