ভাসানচরে পৌঁছেছে আরও ১৯৯৯ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম থেকে ১৩ তম দফায় আরো ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে গিয়ে পৌঁছেছে। চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আবদুল মোমিন জানিয়েছেন, বুধবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল তিনটার দিকে তারা ভাসানচর পৌঁছায়।
নৌবাহিনী সূত্র জানায়, বুধবার নারী, পুরুষ ও শিশুসহ ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হয়। যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী এমন রোহিঙ্গাদের তালিকা করে মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে তাদের রাখা হয়।
সেখানে রোহিঙ্গাদের থাকা, খাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে নৌবাহিনী। বুধবার সকাল থেকে তাদের পতেঙ্গা বোটক্লাব ঘাট থেকে নৌবাহিনীর ৫টি জাহাজে করে ভাসানচর নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
নৌবাহিনী আরও জানায়, ভাসানচনরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের মালামাল আগেই একটি জাহাজে করে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৩১ মার্চ) আরও দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচর নেয়া হবে।
গত ২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে।
ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সবধরণের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




