ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৪:১৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ভাসানচরে রঙিন ঘরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভাসানচরে রঙিন ঘরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু। মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে ফুটফুটে এ শিশুর জন্ম হয়। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সন্তান প্রসব করেন রাবেয়া।

এর আগে, প্রসবব্যথা শুরু হলে রাবেয়াকে নৌ-অ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় রাবেয়ার সঙ্গে শাশুড়ি মোমেনা খাতুন ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সেবিকা ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিটন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না। অনেক চেষ্টার পর শুক্রবার সকালে তাকে নরমাল ডেলিভারি করানো হয়। পরে নৌ-অ্যাম্বুলেন্সে তাকে ভাসানচর পৌঁছে দেয়া হয়।

শিশুটির বাবা কাশেম বলেন, আমি খুবই খুশি। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে সাত পাউন্ড। এটি আমাদের তৃতীয় সন্তান।

-জেডসি