ভিকারুননিসার ছাত্রীদের অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
টানা ৪ ঘণ্টার বেশি সময় অবরোধের পর সড়ক ছেড়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা। অবরোধ প্রত্যাহারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন ভিকারুননিসার ধানমন্ডি শাখার তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
আন্দোলন চলাকালে ভিকারুননিসার অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন বেলা ৩টার দিকে। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেননি।
বেলা পৌনে ৪টায় ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে আন্দোলনকারী ছাত্রী ও তাদের অভিভাবকদের বলেন, আমরা অনেক চেষ্টা করছি, সরকারি একটা প্লট পেলে সেখানে ভবন করে নেব অথবা ইইডির (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মাধ্যমে ভবন করব। কেউ যদি দান করেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। অভিভাবকদেরও সহযোগিতা লাগবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের আশ্বস্ত করছি, স্কুল তুলে দেওয়ার চিন্তা আমাদের নেই। ধানমন্ডি শাখা থাকবে। ভবিষ্যতে নিজস্ব জমিতে স্থানান্তর করা হবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





