ভিখারিনীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
আপডেট: ০৭:১৪ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এক ভিখারিনীকে ধর্ষণের অভিযোগে গত রোববার এক যুবককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বুধবার বিকেলে উপজেলার ওই ভিখারিনী তার এক বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ওয়ারজোর-লাউডুরা রাস্তা দিয়ে হেঁটে তার মায়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তায় সন্ধ্যা হয়ে যায়। এ সময় ঘাগড়া ইউনিয়নের গোলহাটি গ্রামের তৌফিক (৩৫) ও তার তিন সহযোগী তাকে সহিলা হাওরে নিয়ে যায়। সেখানে ওই চারজন তাকে রাতভর ধর্ষণ করে। পরদিন ওই ভিখারিনী বাড়িতে এসে বিষয়টি তার বাবাকে জানান। পরে এ ঘটনায় গত রোববার দুপুরে তঁার বাবা বাদী হয়ে তৌফিককে প্রধান আসামিসহ তার তিন সহযোগীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পুলিশ রোববার সন্ধ্যায় মিঠামইনের কেওয়ারজোর বাজার এলাকা থেকে তৌফিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল সোমবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। তৌফিককে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তৌফিকের তিন সহযোগী পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। ওই তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
০২.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











