ভিজিডি দু:স্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার দেশের দুস্থ গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। সরকার ভিজিডি’র মাধ্যমে দু:স্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিও’র নির্বাহী পরিচালকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ডা: আ.এ.মো. মহিউদ্দিন ওসমানী ও এ.কে. এম শামিম আক্তারসহ মন্ত্রণালয়, দপ্তরসংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।
ইন্দিরা বলেন, দেশের গ্রামীণ দু:স্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা দু:স্থ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ভিজিডি কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো, বাংলাদেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উন্নয়নমূলক কাজের অন্যতম অংশীদার এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ভিজিডির মাধ্যমে দু:স্থ নারীর উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করলে সরকারও সেসব সংস্থার ভাল কাজের ইতিবাচক মূল্যায়ন করবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











