ভিন্ন স্বাদে চিকেন আকবরী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মুরগির মাংস হলো প্রতিদিনের খাদ্য তালিকার একটি অংশ। তবে এক ধরণের মুরগির মাংস রান্নার বদলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদে চিকেন আকবরী। নাম শুনেছেন কখনো,হয়তো শুনে থাকবেন! এই চিকেন আকবরী মুঘল আমলেরই জনপ্রিয় একটি পদ। সম্রাট আকবরের প্রিয় পদ হওয়ায় এমন নামকরণ করা হয়েছে।
চলুন জেনে নেই রাজকীয় এই পদের রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ-
১. মুরগির মাংস ১ কেজি
২. কাঁচা মরিচ ৮ টি
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. টকদই ১ কাপ
৫. মরিচের গুঁড়া ২ চা চামচ
৬. দারুচিনি ১ চা চামচ
৭. লবঙ্গ ৪ টি
৮. কাজু ১০০ গ্রাম
৯. সরিষার তেল ৪ টেবিল চামচ
১০. ধনেপাতা সামান্য
১১. পেঁয়াজ ১ কাপ
১২. রসুন বাটা ২ টেবিল চামচ
১৩. টমেটো হাফ কাপ
১৪. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৫. হলুদ ২ চা চামচ
১৬. এলাচ ৪ টি
১৭. নারকেল ১০০ গ্রাম
১৮. ধনে গুঁড়া ৩ চা চামচ
১৯. ঘি ৪ টেবিল চামচ ও
২০. লবণ স্বাদমতো।
প্রস্তুত পদ্ধতি-
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে এর গায়ের পানি মুছে নিন টিস্যু দিয়ে। এবার প্যান গরম করে তাতে ঘি ও তেল গরম করুন। এরপর একে একে দারুচিনি, এলাচ ও লবঙ্গ সামান্য ভেজে নিন। তারপর কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর একে একে আদা-রসুন বাটা ও ছোট ছোট করে কাটা টমেটো মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। সঙ্গে লবণও মেশাতে হবে। এবার মসলার মধ্যে মুরগির মাংস দিয়ে দিন। তারপর কিছুক্ষণ মাংস ঢেকে হালকা আঁচে রান্না করুন। এবার মাংসে টকদই মিশিয়ে দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পর কাজু ও নারকেল বাটা মিশিয়ে দিন। প্রয়োজনমতো পানিও মিশিয়ে দিন মাংসে।
এভাবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। যখন দেখবেন তেল মুরগির মাংস থেকে আলাদা হতে শুরু করেছে তখন ধনেপাতা কুচি ছড়িয়ে পরিমাণমতো পানি দিন। ঢেকে পরবর্তী ৫ মিনিট রান্না করুন। এভাবেই তৈরি হয়ে গেলো মোগলাই পদ চিকেন আকবরী। এটি রুটি, পরোটা কিংবা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুন রাগে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







