ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২১:৫৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

ভিয়েতনামে আগুনে ৩ শিশু ও ১ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৭ জুন ২০২৪ সোমবার

হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে ৩ শিশু ও এক নারী মারা গেছেন।

হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে ৩ শিশু ও এক নারী মারা গেছেন।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে ৩ শিশু ও এক নারী মারা গেছেন। রোববার সন্ধ্যায় ছয় তলার একটি ভবনে আগুনের সূত্রপাত হলে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে তিন প্রাপ্তবয়স্ক যুবক প্রাণে বেঁচে যায়।
এএফপি সোমবার এই খবর জানিয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যম ‘স্টার’ ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যম ‘ভিয়েতনাম নিউজ এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভবনের চতুর্থ তলায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের বাকি তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
ভবনটি হোয়াং মাই জেলার দিন কং হা সড়কে অবস্থিত।
আগুন নিয়ন্ত্রণে আনতে ১শ’ জনেরও বেশি উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মোতায়েন করা হয়।
আগুন নেভানোর পর পুলিশ ভবন থেকে ৫৩ বছর বয়সী নারী ও দুই থেকে ১১ বছর বয়সী তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
ভবনটির নিচের তিন তলা দোকান এবং রঙ ও নির্মাণসামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার হত। ভবনের বাইরের অংশে অনেকগুলো বিজ্ঞাপনী বোর্ড বসানো হয়েছিল।
চীনের গণমাধ্যম শিনহুয়া পরিসংখ্যান বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এই বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে এক হাজার ৯৮৯টি আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়।