ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৩৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ভিয়েতনামে করোনার থাবা: একটি গ্রাম বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ভিয়েতনামে করোনার থাবা: একটি গ্রাম বিচ্ছিন্ন

ভিয়েতনামে করোনার থাবা: একটি গ্রাম বিচ্ছিন্ন

ভিয়েতনামে করোনাভাইরাসে ৬ ব্যক্তি আক্রান্ত হওয়ার পর রাজধানী হ্যানয়ের নিকটবর্তী প্রায় ১০ হাজার লোকের বসতিসম্পন্ন কয়েকটি গ্রামকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।

হ্যানয় থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী সঁ লোয়া অঞ্চলটিকে বৃহস্পতিবার বিচ্ছিন্ন করা হয়েছে। চীনের মধ্যাঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম অন্য কোনো দেশের কোনো অঞ্চল বিচ্ছিন্ন করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি ২০২০ সঁ লোয়া কমিউনটি ২০ দিনের জন্য বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সেখানে পাঁচ জন ভাইরাস আক্রান্ত হয়েছে। তবে তারা বৃহস্পতিবার সেখানে ছয় জনের আক্রান্ত হওয়ার কথা জানায়।

বিন সুয়েনে এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার এলাকার চারপাশে চেকপয়েন্ট বসানো হয়েছে।