ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১১:৩৭:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডবে নারী-শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রাণ গেছে কমপক্ষে আট জনের। এখনও নিখোঁজ ১৭ জন। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি।

এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা।

এর আগে, বুয়াইলোইয়ের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়।

এর আগে, টাইফুন আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেইসাথে, বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও।