ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:১৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভুটান লীগে উড়ে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়ানো নারী ফুটবল লীগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন।

এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হবো। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।’

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন। বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনিই মূলত ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি দেখভাল করেছেন।

তিনি সাবিনাদের চুক্তি ও ভুটানের লিগে খেলার বিষয়ে বলেন, ‘ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।’