ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভারতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ৭-১ গোলের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এ ছাড়াও সাবিনা খাতুন দুটি, ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন একটি করে গোল করেন।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ দেয়ালে বাধা পায় সেটি। অবশ্য প্রথম লিড নিতে তাদের তেমন অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটেই তহুরা খাতুনের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ঋতুপর্ণা চাকমা। এতে এগিয়ে যায় বাংলাদেশ।
১৫তম মিনিটে বাংলাদেশের লিড ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। তাতে অবশ্য দায় ছিল ভুটানের। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ডি বক্সের ঠিক সামনে থেকে তহুরা বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ২৪তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।
তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় বাংলাদেশ অধিনায়ক পেয়ে যান কাঙ্ক্ষিত গোল। ৩৫তম মিনিটে দ্বিতীয় গোল করেন তহুরা।
ভুটানের একজনকে কাটিয়ে তিনি শট নেন ডি বক্সের বাইরে থেকে। তহুরার দৃষ্টিনন্দন সেই শট বাংলাদেশকে ৪-০ গোলে এগিয়ে দেয়। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মাঝমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান।
৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অধিপত্য ধরে রেখে খেলতে থাকেন বাংলাদেশের মেয়েরা। ৫৯তম মিনিটে দুর্দান্ত গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করে তহুরা খাতুন। এরপর ৭২তম মিনিটে ব্যবধান ৭-১ করেন পারভিন।
এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোল করতে পারেনি কোনো দল। তাই ৭-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, দুই বছর আগে নেপালের এই মাঠেই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। পরে নেপালকে ফাইনালে হারিয়ে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





