ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিফাইনালে ব্রাজিল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চলতি কোপা আমেরিকার শুরু থেকেই রীতিমতো অপ্রতিরোধ্য ব্রাজিল। হবেই বা না কেন? নারী কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দল যে তারাই!
সেই অপ্রতিরোধ্য যাত্রাটা ভেনেজুয়েলার বিপক্ষেও ধরে রাখল দলটি। আর্জেন্টিনা, উরুগুয়ের পর ভেনেজুয়েলাকেও উড়িয়ে দিয়েছে নেইমারের দেশের মেয়েরা। ৪-০ গোলের জয়ে সেমিফাইনালে চলে গিয়েছে অনেকটা।
ব্রাজিলের এই জয়ের ফলে উপকার হয়েছে আর্জেন্টিনারও। এই ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনেজুয়েলা এই বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে, ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়ল ইয়ামিলা রদ্রিগেজদের।
ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।
ফলে ছয় পয়েন্ট পেলেও ব্রাজিল শ্রেয়তর গোল ব্যবধান নিয়ে ছিল ‘বি’ গ্রুপের শীর্ষে। তৃতীয় ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার। সে সুযোগটা কাজে লাগিয়েছে কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল।
মার্তার উত্তরসূরিরা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ২২ মিনিটে বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের।
১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া দেবিনহারা বিরতির একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস। আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এরপর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এরপর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোলটি। ফলে ৪-০ ব্যবধানে জিতেই ম্যাচ শেষ করে ব্রাজিল। দলটির সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেল তাতে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






