ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের কাছে আন্তঃনগর এগার‌সিন্দুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আন্তঃনগর এগার‌সিন্দুর প্রভাতি ট্রে‌নটি ঢাকায় যাওয়ার সময় কটিয়াদী উপজেলার গ‌চিহাটা রেলস্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। বর্তমানে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেনটিও ভৈরব স্টেশন পার হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।