ভোট দিয়ে ট্রোলের জবাব দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। প্রশ্ন উঠেছিল তার নাগরিকত্ব নিয়ে। বলা হয়েছিল, দীপিকার জন্ম ডেনমার্কে, তার পাসপোর্টও সেদেশের। তিনি ভারতীয় নাগরিক নন। কাজেই চলমান লোকসভা নির্বাচনে দীপিকা ভোট দিতে পারবেন না।
কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সেই ট্রোলের জবাব দিয়েছেন নায়িকা। দীপিকার বসবাস যে শহরে সেই মুম্বাইয়ের আসনগুলোতে ভোট হয়েছে সোমবার। এদিন ভোট দিতে তিনি লাইনে দাঁড়িয়ে যান পাসপোর্ট হাতে। ভোটও দেন। পরে পাসপোর্টের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘ভারতীয় নাগরিক হিসেবে আমি গর্বিত।’
ভোট দেয়ার মাধ্যমে সেসব ট্রোলডকারীদের অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কোন দেশের নাগরিক। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবির শুটিং শেষ করেছেন দীপিকা। এখানে তিনি অভিনয় করেছেন এসিড আক্রান্ত ভারতীয় নারী লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায়। চলতি বছরেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘ছপাক’-এর মাধ্যমে এক বছরেরও বেশি সময় পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন দীপিকা। গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল তার অভিনীত বহুল আলোচিত ও সমালোচিত ছবি ‘পদ্মাবত’। এরপর নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে হলো বিয়ে। মধুর কিছু সময় কাটিয়ে ‘ছপাক’ দিয়ে আবার ক্যামেরায় মুখ দেখালেন নায়িকা।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







