ভোট প্রত্যাখান করলেন কনক চাঁপা (ভিডিও)
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
পুরোনো ছবি
ভিডিও বার্তায় সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ও বিএনপির মনোনীত প্রার্থী কনক চাঁপা। আজ রোববার ৩০ ডিসেম্বর দুপুরে তিনি তার ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি প্রকাশ করেন।
দুই মিনিটের ওই ভিডিওতে কনক চাঁপা বলেন, ‘সত্যিকার অর্থে এই ভোটের পরে আমি খুবই বিক্ষুদ্ধ অবস্থায় আছি। কারণ এটা আসলে কখনই মেনে নেওয়া যায় না। আর আমার প্রত্যেকটা বুথে বুথে আমি এজেন্ট পাঠিয়েছি, তাদের কাউকেই আসলে ঢুকতে দেওয়া হয়নি।
আর গতকাল রাতেই তারা সম্ভবত, অর্ধেক ভোট তারা কেটে ফেলেছেন। আর বাকি যতটুকু ছিল, সেটা তারা নিজেরাই করছেন এবং ভোট দিতে দেওয়া হচ্ছে না। এবং ওপেনলি বলা হচ্ছে, ভোট দিলে নৌকাতেই ভোট দিতে হবে। এটা আসলে খুবই প্রহসনের ব্যাপার, প্রহসনের নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে আমার এই নির্বাচনটি প্রত্যাখ্যান করছি।’
ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা যেটা আমি বিশ্বাস করি, সব হেরে যাওয়াই হেরে যাওয়া না। সব জিতে যাওয়াই জিতে যাওয়া না।’
প্রধান বিরোধী দল প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘আওয়ামী লীগ এতদিন ধরে এত কাজ করলেন, ওনারা এত উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন সারা দেশটাকে, সেখানে এত খেলার তো দরকার ছিল না। তারা সত্যি সত্যি যদি জনপ্রিয় প্রতিনিধি হন, তাহলে তো এমনই মানুষের ভোটে তারা নির্বাচিত হতে পারতেন আবারও। কিন্তু সেখানে এত বড় খেলা, এত নিকৃষ্ট খেলার কোনো দরকার ছিল না। সেখানে আসলে তারা, নিজেদেরকেই পরাজিত করলেন। সমস্ত বাংলাদেশের, সমস্ত প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকে নিয়েই আসলে সারা বাংলাদেশকে পরাজিত করলেন।’
সিরাজগঞ্জ-১ আসন প্রসঙ্গ টেনে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ অনেক বড় রাজনীতিবিদ। সারা জীবন উনি উনার রাজনীতির মধ্যেই জন্ম হয়েছে। সারা জীবন উনি রাজনীতি করেছেন। জনগণের জন্য কাজ করেছেন। তার যে সারা জীবনের অর্জন, সে অর্জনটাকে উনি নষ্ট করে দিলেন। উনি আসলে, নিজের কাছে নিজেই হেরে গেলেন।’
সবশেষে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থে হারিনি। আমি জনগণের কাছে এসেছি, আমার মাত্র শুরু। আমি আমার সততা দিয়ে, আমি আমার কাজ করতে থাকব।’
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







