ভোটার হবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী: কবিতা খানম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যেসব হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না তাদের বিষয়েও লক্ষ্য রাখা হবে। বললেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
আজ মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একটি নির্ভূল তালিকা যেনো করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক মেয়ে আছেন, যারা বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না। এবার এই বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, যাদের বয়স ১৮ বছর তাদের নাম তালিকায় তোলা হবে। কোনো নারীর নাম যেন বাদ না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই মৃত্যুসনদ যাচাই করতে হবে।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথির বক্তব্য দেন।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











