ভ্যাট প্রত্যাহারের দাবিতে এসইউবি’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
আপডেট: ০৫:৫১ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মাননবন্ধন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্বিদ্যালয়ের ধানমন্ডির বিজয় ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধবে বিশ্ববিদ্যালয়ের বিজনেজ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম বলেন,শিক্ষা সবার মৌলিক অধিকার। সরকার শিক্ষার উপর ভ্যাট প্রদান করে সেই মৌলিক অধিকার ক্ষুন্ন করছে।
তিনি বলেন,বিশ্বের অনেক দেশে সরকার বেসরকারি বিশ্ববিদ্যলায়ের জন্য বিশেষ অনুদান দিয়ে থাকে। অথচ আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করছে। যা খুব নিন্দনীয়। তিনি অবিলম্বে শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানান।
জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন,শিক্ষা কোন পণ্য নয়,যে ভ্যাট প্রদান করতে হবে। সরকারের এ ধরনের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে দ্বিখন্ডিত করে ফেলবে। তিনি সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত ভ্যাট প্রত্যাহারের জোরালো দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীদের ফেসবুক প্রফাইলে ‘ভ্যাট মুক্ত শিক্ষা চাই’ ছবি দেয়ার আহবান জানানো হয়।
এছাড়া ২৫-৩১ জুলাই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও দাবি আদায় না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন এসইউবি’র ডেপুটি রেজিস্ট্রার জোহরা নাজনীনসহ বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন বিভগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।
০৯.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা